দীর্ঘ ৮ বছর পর খুলছে এলেঙ্গার ‘কস্তুরী’ সিনেমা হল: ঈদে শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে নতুন যাত্রা

ইমাম হোসেন আকাশ, টাঙ্গাইল | ৬ মার্চ, ২০২৬



টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার অন্যতম ব্যস্ত এলাকা এলেঙ্গা বাস স্ট্যান্ড। এক সময় এই এলাকার বিনোদনের প্রধান কেন্দ্র ছিল ‘কস্তুরী সিনেমা হল’। দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই হলটি।২০১৬ সালের দিকে নানা সংকটে কস্তুরী সিনেমা হলটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে সিনেমা প্রেমীদের জন্য সুখবর হলো, নতুন ব্যবস্থাপনায় মাসিক ভাড়া চুক্তিতে হলটি পুনরায় চালু করা হয়েছে। আজকে থেকে প্রদর্শন করা হচ্ছে শাকিব খান ও ডিপজল অভিনীত “চাচু” সিনেমাটি।




হলের ভেতর ও বাইরে সংস্কার কাজ সম্পন্ন করে দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এর ফলে এলাকায় সুস্থ বিনোদনের একটি সুযোগ তৈরি হলো।

ঈদের আকর্ষণ: শাকিব খানের ‘প্রিন্স’





পুনরায় চালু হতে যাওয়া এই সিনেমা হলে ঈদের দিন থেকে প্রদর্শিত হবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’। ঈদে নতুন সিনেমা এবং নতুন করে হল খোলার খবরটি এলেঙ্গা ও এর আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

এলেঙ্গার স্থানীয় একজন বাসিন্দা জানান, "এক সময় আমরা কস্তুরী হলে নিয়মিত সিনেমা দেখতাম। হলটি বন্ধ হয়ে যাওয়ায় বিনোদনের কোনো জায়গা ছিল না। এখন আবার চালু হচ্ছে শুনে ভালো লাগছে, তাও আবার শাকিব খানের সিনেমা দিয়ে।"


হলটির নতুল কর্ণধার মোঃ সুজন আশা করছেন, যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় এবং ভালো মানের সিনেমা প্রদর্শিত হলে দর্শক আবারও হলমুখী হবে।

Post a Comment

0 Comments