আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে উৎসবের আমেজ। বছরের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে এবার দেশের সিনেমা হলগুলোতে বসতে যাচ্ছে তারকাবহুল সিনেমার মেলা। সাম্প্রতিক বছরগুলোর সব রেকর্ড ভেঙে এবার ঈদে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৭টি সিনেমা মুক্তির তালিকায় নাম লিখিয়েছে।
![]() |
| প্রিন্স সিনেমার পোস্টারে শাকিব খান |
ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা:
| ক্র. নং | সিনেমার নাম | পরিচালক | অভিনয়শিল্পী |
| ১ | প্রিন্স | আবু হায়াত মাহমুদ | শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু |
| ২ | দম | রেদোয়ান রনি | আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী |
| ৩ | রাক্ষস | মেহেদী হাসান হৃদয় | সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায় |
| ৪ | বনলতা এক্সপ্রেস | তানিম নূর | সাবিলা নূর, শরিফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম |
| ৫ | প্রেশার কুকার | রায়হান রাফি | শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী, মিশা সওদাগর |
| ৬ | মালিক | সাইফ চন্দন | আরিফিন শুভ, বিদ্যা সিনহা সাহা মীম, সালাউদ্দিন লাভলু, মিশা সওদাগর |
| ৭ | পিনিক | জাহিদ জুয়েল | আদর আজাদ, শবনম বুবলী |
| ৮ | বনলতা সেন | মাসুদ হাসান উজ্জ্বল | মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী |
| ৯ | রঙবাজার | রাশিদ পলাশ | শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকী, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ |
| ১০ | ট্রাইব্যুনাল | রায়হান খান | আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি |
| ১১ | হাঙর | তন্ময় সূর্য | প্রমোদ অগ্রহারি, তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার |
| ১২ | দুর্বার | কামরুল হাসান ফুয়াদ | সজল নূর, অপু বিশ্বাস |
| ১৩ | কাট পিস | ইফফাত জাহান মম | সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর |
| ১৪ | ডোডোর গল্প | রেজা ঘটক | পরীমণি, সাইমন সাদিক |
| ১৫ | তছনছ | বদিউল আলম খোকন | মুন্না খান, ববি হক, মিশা সওদাগর, দীপা খন্দকার |
| ૧৬ | অফিসার ইনচার্জ | বদিউল আলম খোকন | ডিএ তায়েব, মাহিয়া মাহি, ইফতি |
| ১৭ | শেকড় | প্রসূন রহমান | এফ এস নাঈম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধুরী |
১৭টি সিনেমা মুক্তির ঘোষণায় চলচ্চিত্র পাড়ায় যেমন আনন্দ আছে, তেমনি আছে কিছুটা দুশ্চিন্তাও। হল মালিকরা জানিয়েছেন, এতগুলো সিনেমাকে একসাথে জায়গা দেওয়া প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে টিকে থাকবে, আর কয়টি সরে যাবে—তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সব ছাপিয়ে এবারের ঈদ যে ঢালিউডের জন্য একটি বড় মাইলফলক হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিনেমার এই জোয়ার শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার বিষয়।
- ইমাম হোসেন আকাশ
বিনোদন লেখক


0 Comments